রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর :  ‘সিদরা’ (سِدْرَةٌ) আরবী শব্দ, অর্থ কুলগাছ। ‘আল-মুনতাহা’ (لمُنْتَهَى) অর্থ প্রান্তসীমা বা শেষ সীমা। সুতরাং ‘সিদরাতুল মুনতাহা’ অর্থ প্রান্তস্থিত কুলবৃক্ষ, যা অতীব সুন্দর ও সুসজ্জিত। ফেরেশতাদের গমনাগমনের এটাই শেষ সীমা। এর উপরে আল্লাহর আরশ অবস্থিত। আল্লাহর বিধানাবলী আরশ থেকে প্রথমে এখানে নাযিল করা হয়। অতঃপর সেখান থেকে সংশ্লিষ্ট ফেরেশতাগণের মাধ্যমে দুনিয়াতে প্রেরিত হয়। অনুরূপভাবে বান্দাদের আমলনামা সমূহ প্রথমে এখানে নিয়ে আসা হয়। অতঃপর এখান থেকে আল্লাহ্র নিকট পেশ করা হয়। ফেরেশতা বা নবী-রাসূল কেউই এই স্থান অতিক্রম করতে পারেননি, মুহাম্মাদ (ﷺ) ব্যতীত। কুরআনে এ শব্দটি উল্লেখিত হয়েছে। আল্লাহ তা‘আলা বলেন,

وَ لَقَدۡ رَاٰہُ  نَزۡلَۃً   اُخۡرٰی - عِنۡدَ سِدۡرَۃِ  الۡمُنۡتَہٰی-  عِنۡدَہَا جَنَّۃُ  الۡمَاۡوٰی

‘নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল, সিদরাতুল মুন্তাহার নিকটে, যার কাছে অবস্থিত জান্নাতুল মা’ওয়া বসবাসের জান্নাত। (অর্থাৎ মি‘রাজের রাতে নবী (রাযিয়াল্লাহু আনহুমা) জিবরীলকে সেখানে প্রকৃত রূপে আরেকবার দেখেছিল) (সূরা আন-নাজম : ১৩, ১৪ ও ১৫)। হাদীছে এসেছে, ‘মি‘রাজের রাতে নবী (ﷺ) ফিরে এসে ‘সিদরাতুল মুনতাহা’ সম্পর্কে বলেছিলেন, ‘আমি সিদরাতুল মুনতাহা দেখলাম। এর ফল (বড়ই) যেন ‘হাজার’ নামক স্থানের (বড়) মটকার ন্যায়। আর তার পাতা যেন হাতীর কানের মত বড়। সিদরাতুল মুনতাহার মূল থেকে চারটি ঝরনা প্রবাহিত হয়েছে। দু’টি ঝরণা ভেতরে, আর দু’টি ঝরণা বাইরে। এই (চারটি ঝরণা) সম্পর্কে আমি জিবরীলকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ভেতরের দু’টি ঝরণা জান্নাতে অবস্থিত। আর বাইরের ঝরণা দু’টির একটি হল (ইরাকের) ফুরাত, আর অপরটি হল (মিশরের) নীল নদ’ (হিলইয়াতুল আওলিয়া, ৩/৭২ পৃ., এর সমার্থবোধক হাদীছকে জামে‘ ছহীহ গ্রন্থে ইমাম আলবানী (রাহিমাহুল্লাহ) ছহীহ বলেছেন)।


প্রশ্নকারী : আব্দুর রহমান, কুষ্টিয়া।





প্রশ্ন (৩০) : মহিলারা কি কুরবানীর পশু যব্হ করতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : খাদ্য ও পানীয় হারাম হলে দু‘আ কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : দস্তরখানের উপর ময়লা ফেলা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : কোন ব্যক্তি দু‘আ চাইলে তাকে কী বলে দু‘আ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : আমার বড় বোনের সাথে আমার খালাতো ভাইয়ের বিয়ে হয়েছে। এখন জানা যাচ্ছে, ছোট বেলায় আমার খালা আমাকে দুধ পান করিয়েছেন। এখন তাদের বিয়ে কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : যে সকল ভাইয়েরা সঊদী আরবে কাজ করতে যাই, তারা কি সেখানকার দান করা টাকা গ্রহণ করতে পারবে, অথচ তাদের স্বদেশে আর্থিক অবস্থা ভাল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আমি আমার স্ত্রীকে বহুবার ছালাত আদায়ের জন্য উৎসাহিত করেছি। কিন্তু সে কখনো ছালাত পড়ে, কখনো ছেড়ে দেয়; আবার কখনো কিছু সময়ের জন্য একেবারেই ছালাত পড়ে না। এ অবস্থায় যদি আমি তাকে ত্বালাক্ব দিই, তাহলে কি মোহরের বাকি অংশ তথা বিলম্বিত মোহর পরিশোধ করা আমার ওপর আবশ্যক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : সূরা আল-বাক্বারাহ ২৬৯ নং আয়াতে ‘হিকমাহ’ বলতে কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : রুকূতে বা সিজদাতে দু‘আ মুখে উচ্চারণ করে পড়তে হবে, না-কি মনে মনে পড়লেও হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২): ইনসূরেন্স কোম্পানিতে ১২ বছরের জন্য টাকা রাখা আছে এবং ফিক্সড ডিপোজিটও করা আছে। এগুলো হারাম জানার পর এখন আর চলমান থাকবে না। কিন্তু মূলধন এখন তোলা যাবে না, কয়েক বছর পর তোলা যাবে। এখন প্রশ্ন হচ্ছে- প্রতি বছরই কি ঐ টাকার যাকাত দিতে হবে, না- টাকা হাতে আসার পর যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মৃত ব্যক্তির জন্য জামাই, ছেলের বউ বা অন্য যে কেউ যদি দান করেন, তবে সেই ব্যক্তির কোন উপকার হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : মানুষের হাত, পা বা কোন অঙ্গ কেটে পড়ে গেলে সেটার কি গোসল, জানাযা ও দাফন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ