রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর : ফের্কাবন্দীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। এর মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ব, শান্তি ও নিরাপত্তা ধ্বংস হয়ে পড়ে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ইসলামী সমাজ সংস্কার আন্দোলন অসাড় হয়ে পড়ে এবং ঐক্যবদ্ধ মুসলিম জাতিকে শক্তিহীন করে দেয়। এজন্য দলে দলে বিভক্ত হওয়া ও মতভেদকে আল্লাহ তা‘আলা ও রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্পষ্টভাবে নিষেধ করেছেন (সূরা আলে ইমরান : ১০৩)। এছাড়া আল্লাহ্র রজ্জুকে সম্মিলিতভাবে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরতে বলেছেন এবং পরস্পর বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/১৭১৫)। বর্ণিত وَلَا تَفَرَّقُوْا ‘তোমরা পরস্পরে বিভক্ত হয়ো না’-এর ব্যাখ্যায় ইবনু কাছীর (৭০১-৭৭৪ হি.) (রাহিমাহুল্লাহ) বলেন, أمرهم بالجماعة ونهاهم عن التفرقة ‘তাদেরকে জামা‘আতবদ্ধ জীবন-যাপনের নির্দেশ দিয়েছেন এবং বিভক্তি হতে নিষেধ করেছেন’ (তাফসীর ইবনু কাছীর, ২য় খণ্ড, পৃ. ৮৯)। ইমাম কুরতুবী (৬০০-৬৭১ হি.) (রাহিমাহুল্লাহ) বলেন, إن الله تعالى يأمر بالألفة وينهى عن الفرقة فإن الفرقة هلكة والجماعة نجاة ‘আল্লাহ তা‘আলা মিলেমিশে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছেন এবং বিভক্ত হতে নিষেধ করেছেন। কেননা বিভক্ত ধ্বংসের কারণ এবং ঐক্যবদ্ধ থাকা মুক্তির কারণ’ (তাফসীরে কুরতুবী, ৪র্থ খণ্ড, পৃ. ১৫৯)। আর বিভক্তি ব্যর্থতা ও শক্তি বিনষ্টের কারণ (আযওয়াউল বায়ান, ২য় খণ্ড, পৃ. ১০২)। যেমন মহান আল্লাহ বলেন,

وَأَطِيْعُوا اللَّهَ وَرَسُوْلَهُ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ وَاصْبِرُوْا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِيْنَ

‘আর তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে এবং নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ করবে না, অন্যথা শক্তি বিলুপ্ত হবে, আর তোমরা সাহস হারিয়ে দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের মনের দৃঢ়তা ও তোমরা ধৈর্যসহকারে সব কাজ করবে, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন’ (সূরা আল-আনফাল : ৪৫-৪৭)।


প্রশ্নকারী : আবুল হোসেন, মোহনপুর, রাজশাহী।




প্রশ্ন (৩১) : যে ব্যক্তি কুরআন পড়েছে এবং সেটাকে মুখস্থ রেখেছে অতঃপর তার হালালকে হালাল এবং হারামকে হারাম জেনেছে, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের এমন দশ ব্যক্তির ব্যাপারে সুপারিশ কবুল করবেন, যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল। এর সনদ ঠিক আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : হিজড়ারা জিনের সন্তান। এ দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : হিন্দুর সাথে পাটনার ব্যবসা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ‘দাতা ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষেরও নিকটবর্তী, জাহান্নাম হতে দূরবর্তী। আর কৃপণ ব্যক্তি আল্লাহ হতে দূরবর্তী, জান্নাত হতে দূরবর্তী, মানুষ হতেও দূরবর্তী, নিকটবর্তী। নিশ্চয় মূর্খ দানশীল কৃপণ জ্ঞানী অপেক্ষা আল্লাহ্র নিকট অধিক প্রিয়’- মর্মে বর্ণনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : নারীরা সাজগোজ করে মাহরাম ব্যতীত অন্য পুরুষদের সামনে যেতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : আমরা সাধারণ জনগণ হয়ে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫): ইসলামের দৃষ্টিতে বিকাশ এজেন্টের ব্যবসা করা জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : শরী‘আতের দৃষ্টিতে খাওয়া ও ছাদাক্বাহ করার ক্ষেত্রে কুরবানীর পশুর গোশত বণ্টন করার পদ্ধতি কীরূপ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : কোন সূদী ব্যাংকের এটিএম বুথে সিকিউরিটি গার্ডের চাকরি করা কি হারাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : লায়লাতুল ক্বদরের দু‘আটি প্রত্যেক ফরয ছালাতের শেষে পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : কোন মুসলিম নামের সাথে prince ব্যবহার করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : জনৈক ব্যক্তি বিজিবি কর্মকর্তা। ছালাত আদায়কালে ঊর্ধ্বতন কর্মকর্তা চলে আসলে তিনি ছালাত বাদ দিয়ে স্যালুট জানাবেন, না-কি ছালাত শেষ করে তাকে স্যালুট জানাবেন? উল্লেখ্য যে, স্যালুট জানাতে বিলম্ব হলে চাকরীচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ