শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
দাসতূরুল আখলাক্ব ফিল কুরআন
-আল-ইখলাছ ডেস্ক


ব্যক্তিগত আখলাক্ব

১০- সত্যবাদিতা (الصدق)

মহান আল্লাহ বলেন, يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَ كُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ ‘হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং (কথাই-কাজে) সত্যবাদীদের সঙ্গে থাক’ (সূরা আত-তাওবাহ: ১১৯)। অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন, يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَ قُوْلُوْا قَوْلًا سَدِيْدًاۙ ‘হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল’ (সূরা আল-আহযাব: ৭০)। আল্লাহ তা‘আলা আরো বলেন, وَ الَّذِيْ جَآءَ بِالصِّدْقِ وَ صَدَّقَ بِهٖۤ اُولٰٓىِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ ‘যারা সত্যসহ উপস্থিত হয়েছে এবং তাকে সত্য বলে মেনেছে। তারাই তো মুত্ত্বাকী’ (সূরা আয-যুমার: ৩৩)।

১১- কোমলতা ও নম্রতা (الرقة والتواضع)

আল্লাহ তা‘আলা বলেন, وَ اقْصِدْ فِيْ مَشْيِكَ وَ اغْضُضْ مِنْ صَوْتِكَ١ؕ اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيْرِؒ ‘তুমি পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন করবে এবং তোমার কণ্ঠস্বর করবে নীচু; স্বরের মধ্যে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর’ (সূরা লুক্বমান: ১৯)। আল্লাহ তা‘আলা আরো বলেন, وَ عِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا ‘আর ‘রহমান’ এর বান্দা তারাই যারা নম্রভাবে চলাফেরা করে’ (সূরা আল-ফুরক্বান: ৬৩)।

১২- শারঈ বিধানাবলীর সংরক্ষণ (التحفظ في الأحكام)
মহান আল্লাহ বলেন, يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ١ٞ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ ‘হে মুমিনগণ! তোমরা বহুবিধ ধারণা হতে বিরত থাক; কারণ কোন কোন ধারণা পাপ’ (সূরা আল-হুজুরাত: ১২)। আল্লাহ তা‘আলা আরো বলেন, يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًۢا بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ ‘হে মুমিনগণ! যদি ফাসিক্ব¡ তোমাদের নিকট কোন বার্তা আনয়ন করে, তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশতঃ তোমরা কোন সম্প্রদায়কে কষ্ট না পৌঁছাও, যাতে পরে তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে যাও’ (সূরা আল-হুজুরাত: ৬)। অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন, يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا ضَرَبْتُمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ فَتَبَيَّنُوْا وَ لَا تَقُوْلُوْا لِمَنْ اَلْقٰۤى اِلَيْكُمُ السَّلٰمَ لَسْتَ مُؤْمِنًا١ۚ تَبْتَغُوْنَ عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا١ٞ فَعِنْدَ اللّٰهِ مَغَانِمُ كَثِيْرَةٌ١ؕ كَذٰلِكَ كُنْتُمْ مِّنْ قَبْلُ فَمَنَّ اللّٰهُ عَلَيْكُمْ فَتَبَيَّنُوْا١ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا ‘হে মুমিনগণ! যখন তোমরা আল্লাহর পথে বহির্গত হও তখন প্রত্যেক কাজ তথ্য নিয়ে কর এবং কেউ তোমাদেরকে  ‘সালাম’ করলে তাকে বলো না যে, তুমি মুমিন নও; তোমরা কি পার্থিব সম্পদের প্রত্যাশা করছ? তবে আল্লাহর নিকট প্রচুর সম্পদ রয়েছে; প্রথমে তোমরা এরূপই ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন; অতএব তোমরা স্থির করে নাও যে, তোমরা যা করছ নিশ্চয় আল্লাহ সে বিষয়ে পূর্ণ অবগত’ (সূরা আন-নিসা: ৯৪)।

১৩- মন্দ ধারণা/সন্দেহ এড়িয়ে চলা (اجتناب سوء الظن)

আল্লাহ তা‘আলা বলেন, وَ لَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ١ؕ اِنَّ السَّمْعَ وَ الْبَصَرَ وَ الْفُؤَادَ كُلُّ اُولٰٓىِٕكَ كَانَ عَنْهُ مَسْـُٔوْلًا ‘যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সে বিষয়ের পিছে পড়ো না। (অনুমান দ্বারা) নিশ্চিত কর্ণ, চক্ষু, হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে’ (সূরা বানী ইসরাঈল: ৩৬)।

১৪- দৃঢ়তা ও ধৈর্যশীলতা (الثبات والصبر)


মহান আল্লাহ বলেন, وَ لِرَبِّكَ فَاصْبِرْؕ ‘এবং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্যধারণ কর’ (সূরা মুদ্দাছছির: ৭)। অন্যত্র তিনি বলেন, وَ اصْبِرْ وَ مَا صَبْرُكَ اِلَّا بِاللّٰهِ ‘তুমি ধৈর্যধারণ কর, তোমার ধৈর্য তো হবে আল্লাহ্রই সাহায্যে’ (সূরা আন-নাহল: ১২৭)। আল্লাহ তা‘আলা আরো বলেন, يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَ صَابِرُوْا ‘হে ঈমানদারগণ! তোমরা ধৈর্যধারণ কর, ধৈর্যে প্রতিযোগিতা কর’ (সূরা আলে ইমরান: ২০০)। তিনি আরো বলেন, اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَ لَمَّا يَاْتِكُمْ مَّثَلُ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ ‘তোমরা কি মনে করে নিয়োছো যে, তোমরা বেহেশতে প্রবেশ করেই ফেলবে? অথচ তোমাদের অবস্থা এখনও তাদের মত হয়নি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে’ (সূরা আল-বাক্বারাহ: ২১৪)। অন্যত্র তিনি বলেন, وَ لَقَدْ فَتَنَّا الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ صَدَقُوْا وَ لَيَعْلَمَنَّ الْكٰذِبِيْنَ ‘আমরা তো তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম; আর আল্লাহ অবশ্যই জেনে নিবেন কারা সত্যবাদী ও মিথ্যাবাদী’ (সূরা আল-‘আনকাবূত: ৩)। তিনি বলেন, وَ مِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ فَاِذَاۤ اُوْذِيَ فِي اللّٰهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللّٰهِ ‘মানুষের মধ্যে কতক লোক বলে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর পথে যখন তারা কষ্টে পতিত হয়, তখন তারা মানুষের পীড়নকে আল্লাহর শাস্তির মত গণ্য করে’ (সূরা আল-‘আনকাবূত: ১০)।




প্রসঙ্গসমূহ »: আখলাক্ব

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ